আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক: ব্যারিস্টার সুমন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৫ এএম আপডেট : ২২ নভেম্বর ২০২৪,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে নামার সময় তিনি কেঁদে কেঁদে বলেন, আমি জেলে থাকলেও দুঃখ নাই, দেশটা ভালো থাকুক। দেশের মানুষ ভালো থাকলেই আমি খুশি। মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি।
এদিকে ঢাকায় দায়ের করা অপর হত্যা মামলায় আটক সুমনকে বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে আদালতে নিয়ে আসার সময় দুপুর ১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়েন।
তুমুল হট্টগোলের মধ্যে সংক্ষিপ্ত শুনানি শেষে ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে একই মামলার গ্রেপ্তার অপর আসামি চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞেসাবাদের নির্দেশ দেন।
No comments: